ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশন বলেছে, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য দিয়ে সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের যà