বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশের স্বাধীনতা ও ইসলাম রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: আহমাদ আলী কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যখনই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, যখনই ইসলাম আক্রান্ত হবে, হেফাজতে ইসলাম বাংলাদেশ সোচ্চার ভুমিকা পালন করবে। এদেশের স্বাধীনতা ও ইসলাম এক সূত্রে গাথা। এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তাই ইসলাম রক্ষায় হেফাজতে ইসলামের প্রতিটা কর্মীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

গতকাল বুধবার, ১৯ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কদমতলী থানা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আন্তর্জাতিক সকল আইন ভঙ্গ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে মুসলিম নারী ও শিশুর রক্ত ঝরছে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে গাজা উপত্যকা ট্রাম্প ও ইসরাইলের কবরস্থান হবে ইনশাআল্লাহ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ কদমতলী থানা শাখার সভাপতি মাওলানা মুর্শিদুল আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতি শফিক সাদী এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম, ১০ নং জোনের সেক্রেটারি মুফতি শরিফ উল্লাহ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি হাফিজ আহমাদ আমিনী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি আব্দুল হান্নান, মাওলানা বেলাল হোসাইন ফারুকী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা রিয়াজুল ইসলাম ও মাওলানা আহমদ শফি ফুয়াদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ