শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনর্নির্মাণ’ প্রকল্পের নথি গায়েব করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ মার্চ) দুদকের সহকারি পরিচালক কামিয়াব আফতাহি উন নবীর নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

কামিয়াব আফতাহি উন নবী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনর্নির্মাণ প্রকল্পের নথি গায়েব, প্রকল্প বাস্তবায়নে অসংগতিসহ বেশ কিছু অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে সংগ্রহ করা নথিপত্র বিশ্লেষণ করে দুর্নীতির প্রমাণ মিললে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

দুদকে আসা আভিযোগে জানা যায়, গত সাত বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত ১০টি প্রকল্প হাতে নিয়েছে, যা টাকার অংকে ৫ হাজার কোটি টাকারও বেশি। প্রতিটি প্রকল্পেই অসঙ্গতি খুঁজে দেখতে চায় দুর্নীতি দমন কমিশন।

দুদকের অভিযানে প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে যে, প্রকল্পটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন হলেও তা বাস্তবায়নের দায়িত্বে ছিল এলজিইডি। এলজিইডি থেকে তথ্য সংগ্রহ এবং প্রকল্পের রেকর্ডপত্রের সঠিকতা যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ