বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

বানভাসিদের সহায়তায় আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘দুর্যোগ-দুর্দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। পাশাপাশি আলেম-ওলামারাও আছেন। আমরা লক্ষ করছি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসি মানুষদের সহায়তায় আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় খালিদ হোসেন বলেন, ‘আমরা লক্ষ করছি, ফেনীতে বেসরকারি উদ্যোগে এক কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেখানে সরকারি উদ্যোগেও কাজ চলছে। ইনশাআল্লাহ চলমান বন্যা পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হবো। আমরা বেশি করে আল্লাহতায়ালার সাহায্য চাইবো।’

আল-মানাহিল ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে পাঁচ শতাধিক বানভাসি মানুষের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন– জেলাপ্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদারসহ অনেকে।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে ধর্ম উপদেষ্টা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ এবং ঢেউটিনসহ ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ