মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত জোটের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। তিনি জুনায়েদ আল হাবীবকে সম্প্রতি ‘রোহিঙ্গা’ বলে আখ্যায়িত করেন। মাওলানা জুনায়েদ আল হাবীব এবার শেরের (কবিতা) মাধ্যমে সেই অভিযোগের জবাব দিয়েছেন। কারবালার ঘটনায় হজরত ইমাম হোসাইন রহ.কে নিয়ে রচিত ‘মাই নিহি আয়া হো, বুলায়া গায়া হো’ শেরের আদলে তিনি বলেছেন, আমি রোহিঙ্গা নয়, আমাকে মুসাফির ভাববেন না। আমাকে তারেক রহমান পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়ো