বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা দল মাঠে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে (বিশেষ করে ফেসবুকে) প্রচারণা চালাতে পারবেন না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সকল দলীয় প্রার্থী, দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের প্রতি এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, নির্বাচনি আচরণবিধির যেকোনো ধরনের লঙ্ঘন, যেমন পোস্টার, ব্যানার, ডিজিটাল প্রচারণা, ফেসবুক লাইভ, প্রচার পোস্ট, ভিডিও ক্লিপ ইত্যাদি শেয়ার বা প্রকাশ করাও স্পষ্টভাবে নিষিদ্ধ। এসব কার্যকলাপের ফলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল পর্যন্ত করতে পারে।

তারা দলীয়ভাবে সকল প্রার্থী ও সংশ্লিষ্ট ভাইদেরকে ২২ জানুয়ারির পূর্ব পর্যন্ত প্রচারণা থেকে বিরত থাকতে জোরালোভাবে অনুরোধ করেন । পাশাপাশি শুধু নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী প্রচারণা শুরু হলে পরবর্তীতে দায়িত্বশীলভাবে মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করতে বিশেষ আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ