রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ নানা পর্যায়ের আরও কর্মী নেবে কুয়েত। পাশাপাশি ডাক্তার, নার্স ও প্রকৌশলী নিতে চায় দেশটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে এ কথা বলেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি।

কুয়েতের রাষ্ট্রদূত বলেন, কুয়েত ও উপসাগরীয় অঞ্চলে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে।

কুয়েতে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্য কাজ করছে বলেও জানান তিনি।

ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ। এ সময় তিনি দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে সহায়তা বৃদ্ধির কথা বলেন। দেশটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ছাড়াও বৈঠকে অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ