সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

মসজিদুল হারামের ইমাম শায়খ সুদাই বলেন, মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর মর্যাদা একটি অলঙ্ঘনীয় সীমারেখা। কোনো অবস্থাতেই এই সীমারেখা অতিক্রম করা যাবে না। ইসলামের এই অতি পবিত্র স্থানগুলোকে যেকোনো হুমকি, উত্তেজনা ও যেকোনো ধরনের আক্রমণ থেকে সুরক্ষিত রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন তিনি।

সৌদি আরবের মক্কা, মদিনা ও বেসামরিক স্থাপনায় হুথি মিলিশিয়ার হামলার নিন্দা জানিয়ে জুমার খুতবায় তিনি এসব বলেন।

শায়খ সুদাইস বলেন, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বের সব মুসলমানের যৌথ দায়িত্ব। পবিত্র স্থানগুলোর সম্মান ও মর্যাদাকে অন্য সব কিছুর ওপরে স্থান দেওয়ার জন্য তিনি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান।

মসজিদুল হারামের ইমাম জোর দিয়ে বলেন, সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে মক্কা ও মদিনার অবস্থান অনবদ্য ও অনন্য। ফলে পবিত্র এই স্থাপনার সুরক্ষা শুধু সৌদি আরবের একার বিষয় নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা বজায় রাখা পুরো মুসলিম বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো ঝুঁকি প্রতিরোধ করতে এবং এদের ধর্মীয় গুরুত্ব বজায় রাখতে তিনি সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ