সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মদিনার পবিত্র মসজিদে নববীতে মুসল্লিদের জুতা রাখার র‌্যাক চিহ্নিতকরণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে র‌্যাকগুলোতে শুধু সংখ্যা নয়, সংখ্যার আগে ইংরেজি বর্ণও ব্যবহার করা হচ্ছে।

নতুন পদ্ধতিতে একটি র‌্যাকের পরিচিতি হতে পারে ‘C-133’-এর মতো। আগে র‌্যাকগুলোতে শুধু কালো রঙের সংখ্যা লেখা থাকলেও এখন বর্ণ ও সংখ্যার পাশাপাশি রঙের মাধ্যমেও আলাদা করে চিহ্নিত করা হচ্ছে।

উদাহরণ হিসেবে, ‘C-133’ নম্বর র‌্যাকে লাল রঙের কোড ব্যবহার করা হয়েছে। নতুন এ পদ্ধতির ফলে মুসল্লিরা নিজেদের জুতা রাখা র‌্যাক সহজে শনাক্ত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মসজিদে নববীতে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হওয়ায় জুতা রাখার স্থান দ্রুত খুঁজে পাওয়া এবং ব্যবস্থাপনাকে আরও সহজ করতে এ পরিবর্তন আনা হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ