রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


২০২৭ সালের হজে ঘানার ৩৪৪ হাজির খরচ বহন করবে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: 

২০২৭ সালের হজে ঘানা থেকে ৩৪৪ জন মুসল্লির হজযাত্রার খরচ বহন করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ উপলক্ষে ঘানার রাজধানী আক্রায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চেক হস্তান্তর করেছেন ঘানায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।

এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে ঘানার পিলগ্রিমস অ্যাফেয়ার্স অফিস। সংস্থাটির তত্ত্বাবধানেই নির্বাচিত ৩৪৪ জন মুসল্লির ২০২৭ সালের হজযাত্রা সম্পন্ন হবে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ঘানার মুসল্লিদের হজযাত্রার ব্যয় বহনের এই উদ্যোগ দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। এর মাধ্যম