বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

আগামীকাল ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি শুক্রবার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জুমার নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন শায়খ ইয়াসির বিন রাশিদ আদ-দোসারি ও শায়খ সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ইমামদের সাপ্তাহিক সময়সূচি অনুযায়ী, মক্কার মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ইয়াসির আদ-দোসারি। আর মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন শায়খ সালাহ আল-বুদাইর।

শায়খ ইয়াসির আদ-দোসারি

শায়খ ইয়াসির বিন রাশিদ আল-ওয়াদাআনি আদ-দোসারি সৌদি আরবের খারজ প্রদেশে ১৪০০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে একই ব