শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ পবিত্র কুরআনের কপি মুদ্রণ করা হচ্ছে। কমপ্লেক্সটিতে মুদ্রণ ও উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে ২৫০টিরও বেশি অত্যাধুনিক মেশিন।

সৌদি আরবের অন্যতম বৃহৎ এই কুরআন মুদ্রণকেন্দ্রে আধুনিক ওয়েব ও ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এসব মেশিনের কয়েকটি প্রতি ঘণ্টায় ৫ হাজার ৫০০টিরও বেশি কুরআনের কপি মুদ্রণ করতে সক্ষম।

কমপ্লেক্সটিতে রয়েছে তিনটি বৃহৎ কমপ্যাক্টা ও রোটোম্যান প্রিন্টিং মেশিন। প্রতিটি মেশিন ৩১ হাজার ৮৭০ ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত হয়েছে। এসব মেশিনের মাধ্যমে এখন পর্যন্ত ৮০ কোটিরও বেশি মুদ্রিত শিট উৎপাদন করা হয়েছে।

কুরআন মুদ্রণের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়। এতে মুদ্রণের পাশাপাশি বাঁধাই, পরিমার্জন ও ফিনিশিং, সূক্ষ্মভাবে পর্যালোচনা এবং গুণগত মান যাচাইয়ের ধাপ রয়েছে।

প্রতিটি কপি নির্ধারিত মান বজায় রেখে প্রস্তুত করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পুরো উৎপাদন প্রক্রিয়ায় কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করা হয়। এর মাধ্যমে পবিত্র কুরআনের মুদ্রণ ও প্রকাশনায় সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করছে কিং ফাহদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ