সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভিসা থাকলেই ওমরাহ নয়, প্রতিবারই নিতে হবে নতুন প্যাকেজ ও পারমিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরা ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে সরাসরি ওমরাহ পালন করা যাবে না। প্রতিটি সফরের আগে নতুন করে অনুমোদিত ওমরা সেবা প্যাকেজ কেনার পাশাপাশি নুসুক অ্যাপ থেকে ওমরা পারমিট নিতে হবে। অর্থাৎ, শুধু বৈধ মাল্টিপল-এন্ট্রি ভিসা থাকাকে পরবর্তী সফরে ওমরাহ পালনের জন্য যথেষ্ট হিসেবে বিবেচনা করা হবে না।

রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরা ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মে তালিকাভুক্ত অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ নিতে হবে। এরপর সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পারমিট সংগ্রহ করতে হবে।

গত জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরা ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ। এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে ভিসার পুরো মেয়াদে সব সফর মিলিয়ে সৌদি আরবে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।

নতুন নিয়মে প্রতিটি সফরের জন্য আলাদাভাবে ওমরা সেবা প্যাকেজ নিতে হবে। তবে কোনো প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরা পারমিটের তারিখ অনুমোদিত সেবা প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

প্রথমবার মাল্টিপল-এন্ট্রি ওমরা ভিসা নিতে হলে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার পর ভিসার আবেদন করতে হবে। এরপর নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সৌদি আরবে প্রবেশের আগে আবেদনকারীর যোগ্যতা যাচাই করা হবে।

সৌদি আরবে প্রবেশ ও দেশত্যাগের তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকবে। এসব তথ্যের ভিত্তিতে ভিসার আওতায় নির্ধারিত ৯০ দিনের মধ্যে একজন ভ্রমণকারী কত দিন সৌদি আরবে অবস্থান করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা ভিসা ও পারমিটের এসব শর্তের পাশাপাশি সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য নিয়ম-নীতিও ভ্রমণকারীদের মেনে চলতে হবে। অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা থাকলেও প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন সেবা প্যাকেজ ও পারমিট নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ