সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইংল্যান্ডের খ্যাতিমান ক্রিকেটার আদিল রশিদের ঘনিষ্ঠ বন্ধু গ্যারি, তার স্ত্রী ও ছেলে ইসলাম গ্রহণ করেছেন। আদিল রশিদের উত্তম চরিত্র, বিনয় ও সুন্দর আচরণে অনুপ্রাণিত হয়েই তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের বার্মিংহামে গাড়ির শোরুমের মালিক গ্যারি একসময় আদিল রশিদের কাছে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এরপর আদিল রশিদ তাকে ইংরেজি অনুবাদসহ পবিত্র কোরআন এবং ইসলামবিষয়ক কয়েকটি পরিচয়মূলক বই দেন, যাতে তিনি নিজেই ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে পারেন।

প্রায় চার মাস অধ্যয়নের পর গ্যারি আবার আদিল রশিদের সঙ্গে যোগাযোগ করে জানান, তিনি ইসলামের শিক্ষা গভীরভাবে উপলব্ধি করেছেন। একই সঙ্গে আদিল রশিদের বিনয়, সরল জীবনযাপন ও উত্তম চরিত্র তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে।

প্রচারিত তথ্যে আরও বলা হয়েছে, পরে স্থানীয় একটি মসজিদে ইমামের উপস্থিতিতে গ্যারি, তার স্ত্রী ও ছেলে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর গ্যারির নাম মুহাম্মদ বিলাল এবং তার ছেলের নাম মুহাম্মদ জুবায়ের রাখা হয়েছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নবমুসলিম পরিবারের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন। একই সঙ্গে অনেক ব্যবহারকারী আদিল রশিদের উত্তম চরিত্রকে ইসলামের দাওয়াতের একটি বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

সূত্র: সোস্যাল এশিয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ