মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত

ওমরাহ ভিসা নিয়ে ‘বড় সুখবর’ দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

দেশটির পর্যটন ও ধর্মীয় ভ্রমণ খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন করেছে সৌদি আরব। নতুন এই মাল্টিপল-এন্ট্রি ভিসার মাধ্যমে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভিসা ব্যবস্থায় ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক (Nusuk) থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। তবে প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

তবে হজ মৌসুমে এই ভিসা সাময়িকভাবে কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ভিসাটি নিষ্ক্রিয় থাকবে। এ সময় ভিসাধারীরা এই ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

এসপিএ জানায়, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নতুন এই ভিসা নীতি চালু করা হয়েছে। এর মাধ্যমে ওমরাহযাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ করা, ধর্মীয় পর্যটন সম্প্রসারণ এবং আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার।

বিশ্লেষকদের মতে, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালুর ফলে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা প্রয়োজন অনুযায়ী একাধিকবার সৌদি আরব সফর করতে পারবেন। একই সঙ্গে এটি সৌদি আরবের পর্যটন, হোটেল ও সেবাখাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ