সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

এবার হজের খুতবা দেবেন শায়খ হুজাইফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ ২০২৬ উপলক্ষে আরাফার ঐতিহাসিক খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফিকে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি রাজকীয় দরবার থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দেওয়া ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ২৬ মে ২০২৬ পবিত্র আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের মূল খুতবা প্রদান করবেন তিনি।

৯ জিলহজ আরাফাতের ময়দানে খুতবাকেই হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে ধরা হয়। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আছরের নামাজ সংক্ষেপে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে দোয়া ও ইবাদতে মশগুল থাকেন। প্রতি বছর এই খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়, যা কোটি কোটি মুসলমান অনুসরণ করে থাকেন।

শায়খ আলী হুজাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেন এবং ১৯৮৭ সালে কিছুকাল কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সুললিত ও হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ