সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কবে আবার চালু হবে ওমরাহ ভিসা, জানাল সৌদি আরব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরব চলতি হজ মৌসুম উপলক্ষে নতুন হজ ও ওমরাহ ক্যালেন্ডার ঘোষণা করেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রকাশিত সূচি অনুযায়ী, হজ কার্যক্রম শেষে আগামী ১১ জুন থেকে আবারও আন্তর্জাতিক ওমরাহ যাত্রীদের জন্য প্রবেশ কার্যক্রম শুরু হবে।

প্রকাশিত ক্যালেন্ডারে বলা হয়েছে, নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে ১০ জুন থেকে। আর বিদেশি ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন ১১ জুন থেকে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে প্রতিবছরের মতো এবারও হজের আগে সাময়িকভাবে ওমরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। চলতি মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় ছিল ২০ মার্চ এবং ওমরাহ যাত্রীদের সৌদি ত্যাগের শেষ তারিখ নির্ধারণ করা হয় ১৮ এপ্রিল।

খবরে বলা হয়, আগামী হজের তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখা হবে ১৭ মে। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদুল আজহা ও হজের আনুষ্ঠানিক সময়সূচি চূড়ান্ত করা হবে।

এদিকে হজ মৌসুম শেষে পুনরায় ওমরাহ চালুর ঘোষণায় বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনে আগ্রহীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।

সূত্র: খালিজ টাইমস

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ