বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ হেফাজতের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা এবং সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৩ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা সেক্রেটারি মাওলানা আলী আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

হেফাজত মহাসচিব বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে সংঘটিত সাম্প্রদায়িক উত্তেজনা, সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। বিভিন্ন গণমাধ্যম, মানবাধিকার সংস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য এসব ঘটনায় গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিভিন্ন সময়ে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলিবর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনাও অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। সীমান্তে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা, মানবিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।

আল্লামা সাজিদুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক সম্মান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে যেকোনো সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা কিংবা সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা জরুরি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়া ইউনুসিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আখতার, শিক্ষা সচিব মুফতি শামসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সভাপতি মাওলানা মারুফ কাসেমী। বক্তারা মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ