সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বয়স্ক-প্রতিবন্ধী হাজিদের যাতায়াত সহজ করতে মসজিদে নববিতে নতুন সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মসজিদে নববী ও এর আঙিনায় বয়স্ক ও প্রতিবন্ধী হাজিদের যাতায়াত সহজ করতে নির্ধারিত পথে বৈদ্যুতিক ও ম্যানুয়াল হুইলচেয়ার এবং বিশেষ ট্রান্সপোর্ট কার্ট সেবা প্রদান করা হচ্ছে। এসপিএ চলতি হজ মৌসুমে (২০২৬) মদিনার মসজিদে নববিতে বয়স্ক এবং প্রতিবন্ধী হাজিদের চলাফেরা ও ইবাদত সহজ করতে বিশেষ যাতায়াত ও সহায়তা সেবা চালু করেছে সৌদি আরব। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মসজিদ ও এর আঙিনায় যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটানো হয়।

হাজিদের সহজে চলাফেরা নিশ্চিত করতে বৈদ্যুতিক ও ম্যানুয়াল হুইলচেয়ারের পাশাপাশি নির্দিষ্ট পথে যাতায়াতের জন্য বিশেষ ‘ট্রান্সপোর্ট কার্ট’-এর ব্যবস্থা করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কথা মাথায় রেখে প্রবেশপথ, চলাচলের গলি এবং লিফটগুলোকে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। এছাড়া তাদের জন্য আলাদা নামাজের জায়গা এবং ব্যবহারোপযোগী টয়লেটের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

মসজিদের চারপাশের কেন্দ্রীয় এলাকায় হাজিদের দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ গাইড টিম। এই দলগুলো হাজিদের নামাজের জায়গা খুঁজে পেতে এবং ভিড়ের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে মসজিদের প্রতিটি গেটে ‘কিউআর কোড’ ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে হাজিরা সহজেই মসজিদের বিভিন্ন সেবা ও স্থানের অবস্থান জানতে পারছেন। পাশাপাশি রয়েছে বহুভাষিক গাইড সেবা এবং বিশেষভাবে সজ্জিত বিশ্রামাগার।

সৌদি আরব সরকারের বৃহত্তর পরিবহন, স্বাস্থ্যসেবা এবং জননিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, যাতে হাজিরা একটি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে হজ পালন করতে পারেন।

সূত্র: গালফ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ