সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জাতীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সম্প্রীতি সময়ের দাবি: জমিয়তে উলামায়ে হিন্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় ঐক্য, আন্তঃধর্মীয় সমন্বয় এবং নৈতিক মূল্যবোধ বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমউদ্দিন কাসেমী।

মঙ্গলবার (১২ মে) ভারতের আহমেদাবাদে গান্ধীনগরে তিনি আধ্যাত্মিক নেতা সদগুরু শ্রী মাধবপ্রিয়দাসজী স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দেশের অংশীদারিত্বমূলক ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতে সদগুরু শ্রী মাধবপ্রিয়দাসজী স্বামী মাওলানা হাকিমউদ্দিন কাসেমীকে উষ্ণ অভ্যর্থনা জানান। উভয় পক্ষই মত প্রকাশ করেন যে, ভারতের প্রকৃত শক্তি নিহিত রয়েছে তার গঙ্গা-যমুনা সংস্কৃতি, ধর্মীয় সহনশীলতা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধে।

মাওলানা হাকিমউদ্দিন কাসেমী বলেন, বর্তমান সময়ে ঘৃণা, বিভাজন ও ধর্মান্ধতার ঊর্ধ্বে উঠে প্রেম, ভ্রাতৃত্ব ও মানবিক সহানুভূতির বার্তা ছড়িয়ে দেওয়া জরুরি। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং দায়িত্ববোধ গড়ে তোলা ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, ভারতের সামাজিক স্থিতিশীলতা ও ঐতিহ্য রক্ষায় পারস্পরিক আস্থা ও সহাবস্থান অপরিহার্য।

উল্লেখ্য, ‘স্বামীনারায়ণ গুরুকুল বিশ্ববিদ্যা প্রতিষ্ঠানম’ একটি খ্যাতনামা শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, যার নেতৃত্বে রয়েছেন সদগুরু শ্রী মাধবপ্রিয়দাসজী স্বামী।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামা গুজরাটের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নিসার আহমেদ আনসারী, সেক্রেটারি আসলাম ভাই কোরেশী, আনিস ভাই কোরেশী, মাওলানা মোহাম্মদ সাহাব, মাওলানা শোয়েব সাহাব এবং জুবায়ের ভাইসহ অন্যান্যরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ