ভারতের মহারাষ্ট্রের নাসিকে টিসিএস (TCS) অফিসকে ঘিরে আলোচিত তথাকথিত ‘লাভ জিহাদ’ মামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন। তিনি অভিযোগ করেছেন, এই মামলাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শিক্ষিত মুসলিম তরুণ-তরুণীদের হয়রানি করা হচ্ছে এবং মিডিয়ায় একপাক্ষিক প্রচারণা চালানো হচ্ছে।
রোববার (১০ মে) চত্রপতি সম্ভাজীনগরে এক সংবাদ সম্মেলনে ওয়াইসি বলেন, আদালতের রায়ের আগেই অভিযুক্তদের বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। তাঁর দাবি, মামলাটি শেষ পর্যন্ত আইনি পরীক্ষায় টিকবে না এবং আদালতই প্রকৃত সত্য নির্ধারণ করবে।
তিনি বলেন, কেবল অভিযোগ উঠলেই কেউ অপরাধী হয়ে যায় না। অভিযোগ প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর। একই সঙ্গে তিনি অতীতের মালেগাঁও à¦
