বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

আরবি ভাষার উন্নয়নে কাজ করবে রাবেতা ও কিং সালমান গ্লোবাল অ্যাকাডেমি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আরবি ভাষার সেবা, প্রসার এবং ভাষাগত ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা জোরদার করতে রাবেতা আলমে ইসলামি বা মুসলিম ওয়ার্ল্ড লিগ (MWL) এবং কিং সালমান গ্লোবাল অ্যাকাডেমি ফর দ্য আরবি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার (৬ মে) এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ও অর্গানাইজেশন অব মুসলিম স্কলার্সের চেয়ারম্যান হিজ হাইনেস শায়খ ড. মোহাম্মদ আল-ঈসা এবং কিং সালমান গ্লোবাল অ্যাকাডেমির মহাসচিব ড. আবদুল্লাহ বিন সালেহ আল-ওয়াশমি।

সমঝোতা স্মারকের মাধ্যমে আরবি ভাষার শিক্ষা, ব্যবহার বৃদ্ধি, ডিজিটাল উন্নয়ন এবং ভাষার বিশুদ্ধতা রক্ষায় যৌথভাবে কাজ করার একটি বিস্তৃত কাঠামো নির্ধারণ করা হয়েছে।

চুক্তির আওতায় আরবি ভাষার ডিজিটাল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভাষা প্রযুক্তির উন্নয়ন, ডিজিটাল সল্যুশন তৈরি, কর্পাস (ভাষাগত ডাটাবেজ) নির্মাণ এবং ইলেকট্রনিক অভিধান উন্নয়ন।

এছাড়া আরবি ভাষা শিক্ষার প্রসারে মুসলিম ওয়ার্ল্ড লিগের “منهاج” (Minhaj) অ্যাপ ব্যবহার করে নন-নেটিভ স্পিকারদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং ভাষা দক্ষতা মূল্যায়নের জন্য বিশেষ পরীক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির আওতায় আরও রয়েছে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ সেমিনার, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, পাশাপাশি যৌথ গবেষণা ও একাডেমিক স্টাডি পরিচালনা।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই সমঝোতা স্মারক আরবি ভাষার বৈশ্বিক প্রসার, আধুনিকায়ন এবং একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ