শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আগামী ৫৪ বছরে কোন ঋতুতে কতবার হবে হজ, জানালেন সৌদি বিশেষজ্ঞ

সালেহ্ বিপ্লব
সালেহ্ বিপ্লব
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামী ৫৪ বছরে পবিত্র হজ কোন কোন ঋতুতে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছেন সৌদি আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ আবদুল্লাহ আল-মুসনাদ।

তিনি জানান, হিজরি সনের চন্দ্রভিত্তিক গণনার কারণে প্রতি বছর হজের সময় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এর ফলে নির্দিষ্ট সময় পরপর হজ চারটি ঋতুতেই ঘুরে ফিরে অনুষ্ঠিত হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ৫৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি বার হজ অনুষ্ঠিত হবে শীত ও বসন্তকালে। অন্যদিকে সবচেয়ে কম হবে গ্রীষ্মকালে।

পরিসংখ্যানে বলা হয়েছে, শীতকালে মোট ১৭ বার হজ অনুষ্ঠিত হবে। এর প্রথম ধাপ ১৪৫৪ হিজরি থেকে ১৪৬১ হিজরি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ ১৪৮৭ হিজরি থেকে ১৪৯৫ হিজরি পর্যন্ত চলবে।

বসন্তকালে হজ অনুষ্ঠিত হবে মোট ১৫ বার। এ সময়কাল হবে ১৪৪৭ হিজরি থেকে ১৪৫৩ হিজরি এবং ১৪৭৯ হিজরি থেকে ১৪৮৬ হিজরি পর্যন্ত।

এছাড়া শরৎকালে ১৩ বার হজ অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর সময়সীমা ১৪৬২ হিজরি থেকে ১৪৬৯ হিজরি এবং ১৪৯৬ হিজরি থেকে ১৫০০ হিজরি পর্যন্ত।

অন্যদিকে গ্রীষ্মকালে মাত্র ৯ বার হজ অনুষ্ঠিত হবে। এই সময়কাল ধারাবাহিকভাবে ১৪৭০ হিজরি থেকে ১৪৭৮ হিজরি পর্যন্ত বিস্তৃত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, আগামী বছরগুলোতে হজ ধীরে ধীরে তুলনামূলক শীতল আবহাওয়ার দিকে অগ্রসর হওয়ায় হাজিদের জন্য ইবাদত পালনে কিছুটা স্বস্তি সৃষ্টি হতে পারে।

সূত্র: সৌদি নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ