সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

সৌদি–তুরস্ক যৌথ বিবৃতি: ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড ছেড়ে যাওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও তুরস্ক। মঙ্গলবার( ৪ ফেব্রুয়ারি) রিয়াদে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে সিরিয়ার সরকারের ভূখণ্ড সংরক্ষণ ও দেশে শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপকে প্রশংসা করেছে তুরস্ক ও সৌদি আরব। পাশাপাশি সিরিয়ার ভূখণ্ড আইন লঙ্ঘন করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে ইসরায়েলকে সকল অধিকারভুক্ত সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে সুদান, ফিলিস্তিনি ভূখণ্ড ও ইয়েমেনে শান্তি পুনঃপ্রতিষ্ঠার ওপরও জোর দেওয়া হয়। এছাড়া গাজায় ইসরায়েলের হামলা ও দখল দারিত্ব বন্ধ করে পূর্ণ যুদ্ধবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

এরদোয়ান ও তার সফর সঙ্গীরা বুধবার রিয়াদ ছেড়েছেন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান রিয়াদ অঞ্চলের উপরাজ্যপতি প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন আবদুল আজিজ।

ইসরায়েল ২০২৪ সালের পর থেকে গোলান হাইটস ও এর পার্শ্ববর্তী সিরিয়ার বাফার জোনে সেনা অবস্থান জোরদার করেছে। সেই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ বিস্তারের উদ্যোগ নিয়েছে।
  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ