সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মক্কার মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাকে মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি আরবজুড়ে নির্দিষ্ট অঞ্চলে নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক উৎস থেকে ফতোয়া প্রদানের লক্ষ্যে আটজন জ্যেষ্ঠ আলেমকে দায়িত্ব দেওয়ার অংশ হিসেবে এই নিয়োগ কার্যকর হয়েছে।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বান্দার বালিলাকে ‘জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতা’র মক্কা শাখায় দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্বে তিনি মক্কা অঞ্চলে ধর্মীয় বিষয়ে আনুষ্ঠানিক ফতোয়া প্রদান করবেন।

এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি শায়খ বান্দার বালিলাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার অভিজ্ঞতা ও জ্ঞান ধর্মীয় গবেষণা যেমন সমৃদ্ধ করবে, তেমনি দুই পবিত্র মসজিদের আগত মুসল্লি ও হাজি-ওমরাহ পালনকারীদের জন্যও তা উপকারী হবে।
রাজকীয় নির্দেশনার আওতায় ঘোষিত এই নিয়োগগুলোর লক্ষ্য হলো, দেশজুড়ে নির্ভরযোগ্য, মধ্যপন্থী ও যাচাই করা ইসলামী মূলনীতির আলোকে ধর্মীয় দিকনির্দেশনা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য তা সহজলভ্য করা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ