পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে নিজের ওমরাহ ছবি পোস্ট করেছেন তিনি। কাবা তাওয়াফ করছেন এবং কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন এমন একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে পবিত্র কোরআনের সুরা হজের ৩২ নম্বর আয়াত ও আয়াতের অর্থ লিখেছেন উর্দুতে।
সুরা হজের এই আয়াতে আল্লাহর নির্দশনকে সম্মান জানানো তাকওয়ার অংশ বলে উল্লেখ করা হয়েছে। বর্ণিত হয়েছে, যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা তার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ, আয়াত : ৩২)
অর্থাৎ আল্লাহর নির্দশন সমূহের প্রতি সম্মান প্রদর্শন আন্তরিক আল্লাহভীতির লক্ষণ যার অন্তরে তাকওয়া বা আল্লাহভীতি থাকে, সে-ই এগুলোর à¦