মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৫তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ শীর্ষস্থান অর্জন করেছেন আফ্রিকার দেশ চাদ প্রজাতন্ত্রের প্রতিযোগী মোহাম্মদ আদম মোহাম্মদ। প্রথম বিভাগে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ রিয়াল।
গত বুধবার (২০ আগস্ট) মসজিদে হারামে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া মসজিদে হারামের ইমাম, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে-শায়খসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
সুন্দর কণ্ঠে কেরাত, কোরআন হেফজ (পূর্ণ কোরআন ও ১৫ পারা গ্রুপ) ও তাফ
