শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যেকোনো সংবাদ শেয়ার করার আগে যাচাই করে নিতে হবে : কাবার ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেকোনো সংবাদ শেয়ার করার আগে তা যাচাই করে নিতে হবে এবং ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত বিভ্রান্তিমূলক বক্তব্য ও মিথ্যা ফতোয়া প্রচার করা থেকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ইয়াসির আদ-দোছারি।

শুক্রবার ( ১ আগষ্ট ) জুমার খুতবায় মুসলিম জাতির প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সতর্ক করে তিনি বলেন, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে অন্যের সুনাম ক্ষুণ্ন করার এবং সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়। তিনি বলেন, কে-কী প্রকাশ করছে এবং শেয়ার করছে এ বিষয়ে প্রত্যেকেই আল্লাহর নিকট দায়বদ্ধ।

প্রযুক্তি ব্যবহারে সৌদি আরবের অগ্রণী ভূমিকাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, সমাজসেবায় প্রযুক্তির সদ্ব্যবহারে সৌদি আরব গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিচ্ছে। তবে প্রযুক্তির অপব্যবহার সম্পর্কেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, স্মার্টফোন বর্তমানে সংযোগের মাধ্যম থেকে বিচ্ছিন্নতার মাধ্যমে পরিণত হয়েছে। অযথা স্ক্রলিং, উদ্দেশ্যহীন ভিডিও দেখার ফলে মানুষ একে অপরের পাশাপাশি একসঙ্গে থাকলেও অনেকটা বিচ্ছিন্নই থেকে যাচ্ছেন। এসব বিপদকে আগেভাগেই চিহ্নিত করতে হবে এবং জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।

তিনি অভিযোগ করেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ছড়ানো এবং আলেমদের নামে ভুল ফতোয়া প্রচার করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

এছাড়া তিনি ডিজিটাল আসক্তি থেকে মুক্তি পেতে মাঝে মাঝে প্রযুক্তি থেকে বিরতি নেওয়ার এবং জীবনের অন্যান্য প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ