শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যুক্তরাষ্ট্রের উদ্দেশে যে বার্তা দিলেন খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বুধবার টেলিভিশনে দেওয়া এই ভাষণে তিনি ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা প্রদান করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তার এই ভাষণ বিশ্লেষণ করে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা তিনটি স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠিয়েছেন।

প্রথমত, খামেনি বলেছেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় অংশ নিচ্ছিল, ঠিক তখনই ইসরায়েলের প্রথম দফার হামলা হয়। সেই সময় ইরান কোন ধরনের সামরিক উত্তেজনা বা কঠোর প্রতিক্রিয়া দেখায়নি।

দ্বিতীয়ত, তিনি হুঁশিয়ার করে বলেছেন, আমেরিকানদের বুঝে রাখা উচিত যে, ইরান কখনই আত্মসমর্পণ করবে না। তার মতে, আমেরিকার যেকোনো সামরিক হস্তক্ষেপ ইরান থেকে এমন পাল্টা প্রতিক্রিয়া পাবে, যার ক্ষতি ‘‘অপূরণীয়’’ হবে।

তৃতীয়ত, তিনি বলেন, সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াই ইসরায়েলের দুর্বলতার প্রতিফলন।

ভাষণে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের পাশে থাকার বার্তাও দেন ইরানের সর্বোচ্চ নেতা।

সূত্র: আল জাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ