সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

দুই মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ এলাকায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ জুন) ইরনা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাদেশিক পুলিশের গোয়েন্দা ইউনিট তাদের গ্রেপ্তার করেছে।

প্রতিবেদন অনুসারে, আটককৃত দুই ব্যক্তি মোসাদের একটি সন্ত্রাসী দলের সদস্য ছিলেন, যারা একটি সেফ হাউস থেকে কার্যক্রম পরিচালনা করছিলেন। সেখানে তারা বোমা, বিস্ফোরক পদার্থ, বুবি ট্র্যাপ এবং ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য এবং স্বীকারোক্তি শিগগিরই প্রকাশ করা হবে।

ইরনা জানিয়েছে, ইরানের সীমান্তের মধ্যে বিদেশি গোয়েন্দা হুমকি মোকাবেলার জন্য এই অভিযান চালানো হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ