সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

সিরিয়ায় সামরিক ঘাঁটি হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটি বর্তমানে সিরিয়ায় থাকা আটটি সামরিক ঘাঁটি থেকে সংখ্যা কমিয়ে মাত্র একটি ঘাঁটিতে নিয়ে আসার পরিকল্পনা করেছে। তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিযুক্ত বিশেষ দূত, থমাস ব্যারাক এই ঘোষণা দেন।

ব্যারাক জানান, গত শতাব্দীর মার্কিন নীতিগুলো কার্যকর হয়নি, তাই এবার একটি ভিন্ন কৌশল গ্রহণ করা হচ্ছে। সিরিয়ায় প্রায় ২০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা ইসলামিক স্টেটের পুনরুত্থান প্রতিরোধে স্থানীয় বাহিনীর সঙ্গে কাজ করছে। এই সেনারা মূলত উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন।

তিনি আরও জানান, এই ঘাঁটি কমানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই দেইর এল-জোর অঞ্চলের সামরিক সরঞ্জাম ও বাহন সরিয়ে হাসাকাহ প্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে। পরিকল্পনার অধীনে, দেইর এল-জোর থেকে সম্পূর্ণ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

এদিকে, সিরিয়ার নতুন সরকার গঠনের সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্র কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নতুন সিরিয়ান সরকারের অংশ হিসেবে একীভূত করার প্রচেষ্টা চালাচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ