শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গাজা ও লেবাননে ইসরাইলের চলমান বর্বরতার তীব্র নিন্দা খেলাফত আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দশকের পর দশক ধরে ফিলিস্তিনীদের উপর দখলদার ইসরাইলের আগ্রাসান, এক বছরেরও বেশি সময় ধরে চালিয়ে আসা গণহত্যা, গাজার উত্তরাঞ্চলে গত ১৫ দিন ধরে ইসরাইল কতৃক ত্রাণ সরবরাহ বন্ধ করে রাখা; শরনার্থী শিবির, আশ্রয়কেন্দ্র ইত্যাদির কোন কিছুর বাছবিচার না করে নির্বিচারে নিরীহ মানুষ হত্যা, লেবাননে অব্যাহত হামলাসহ ইসরাইলের চলমান নৃশংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।

আজ রবিবার (২০ অক্টোবর ২০২৪) দুপুর বারোটায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের এক বৈঠকে নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।

খেলাফত আন্দোলনের  মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারী মোফাচ্ছির হোসাইন প্রমূখ।

বৈঠকে নেতৃবৃন্দ ইসরাইলি বাহিনীর হাতে শাহাদাতবরণকারী হামাস নেতা ইয়াহইয়ার সিনাওয়ারের জন্য শোক প্রকাশ এবং তার পরিবার ও ফিলিস্তিনী জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তাঁর শাহাদাতবরণে ফিলিস্তিনী জনগণের স্বাধীনতা সংগ্রাম দমিত না হয়ে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ