সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সৌদি বাদশাহর আমন্ত্রণে এবার হজ করবেন ৮৮ দেশের ২৩২২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার সৌদি আরবের আমন্ত্রণে বিশ্বের ৮৮টি দেশের দুই হাজারেরও বেশি ইসলামী ব্যক্তিত্ব পবিত্র হজ করবেন।

গত মঙ্গলবার দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নিমন্ত্রণে এক হাজার ফিলিস্তিনিসহ বিশ্বের ৮৮টি দেশের দুই হাজার ৩২২ জন হজ করবেন।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘গেস্ট প্রগ্রাম ফর হজ অ্যান্ড ওমরাহ’র অংশ হিসেবে এ ব্যবস্থা করা হয়।

এর মধ্যে যমজ পরিবারের ২২ জন সদস্য রয়েছেন, যাদের সফল অস্ত্রোপচারে বিচ্ছেদ করা হয়, তাদেরও হজের ব্যবস্থা করা হয়। এছাড়া ইসরায়েলি হামলায় হতাহত বা কারাগারে বন্দি ফিলিস্তিনি পরিবারগুলোর এক হাজার ব্যক্তিকে হজ করানো হচ্ছে।

এদিকে প্রতি বছরের মতো এবার বাংলাদেশ থেকে প্রায় ৩০ জনের একটি দল সৌদি সরকারের অতিথি হিসেবে হজ করবে। এরই মধ্যে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ইহরামের কাপড় হস্তান্তর করা হয়।

দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্টসংখ্যক ব্যক্তির হজের ব্যবস্থা করা হয়।

২৬ বছর আগে সৌদি আরবের বাদশাহের আমন্ত্রণে ‘গেস্ট প্রোগ্রাম ফর হজ অ্যান্ড ওমরাহ’ চালু করা হয়। এ প্রোগ্রামের তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মুসলিম নারী ও পুরুষ হজ ও ওমরাহ পালন করেন।

সূত্র : আওসাক, আরব নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ