সৌদি আরবের মক্কায় মুসলিম ওয়ার্ল্ড লিগ (রাবেতা আল-আলম আল-ইসলামি) আয়োজিত বিশ্বের ইসলামি স্কলারদের আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ইরান, মিসর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরাক, তুর্কিয়ে, মালয়েশিয়া, আফ্রিকার দেশগুলোসহ বিভিন্ন দেশের মুসলিম স্কলাররা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ইরান, মিসর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরাক, তুর্কিয়ে, মালয়েশিয়া, আফ্রিকার দেশগুলোসহ বিভিন্ন দেশের মুসলিম স্কলাররা বক্তব্য দেন।
রোববার (১৭ মার্চ) শুরু হওয়া দুই দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক নেতৃস্থানীয় মুসলিম স্কলার-আলেম অংশ নেন। পবিত্র মসজিদুল হারামের কাছে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন মুসলিম সংগঠনের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সুদৃঢ়করণ নিয়ে আলোচনা করা হয়।