সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

রমজানে একবারের বেশি ওমরাহ পালনে সৌদির নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসে মক্কায় ভিড় কমাতে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মূলত অতিরিক্ত মুসল্লি হওয়ার কারণে রমজান মাসে দ্বিতীয়বার ওমরা পালনের সুযোগ দিবে না দেশটি। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজানে কাউকে একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। এছাড়া পবিত্র এ মাসে ওমরাহ পালনকারীদের মক্কা-মদিনায় দীর্ঘ সময় না থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে।

সৌদির সরকারি প্ল্যাটফর্ম নুসাকের তথ্য অনুযায়ী, সৌদি সরকার ওমরাহ’র যাবতীয় তথ্য সেবা অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। ফলে এ অ্যাপের মাধ্যমে একই ব্যক্তি যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য আবেদন জানায়, তাহলে তার আবেদন গৃহীত হবে না। তবে অ্যাপ থেকে নতুন কেউ আবেদন করতে পারবেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ