পবিত্র রমজান মাসের জন্য মক্কা নগরীর ১২ হাজার ১০৪টি মসজিদ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে শহরের কেন্দ্রস্থলে রয়েছে ৪৬০টি মসজিদ।
রমজানের চাঁদ দেখা গেলে কাল রোববার থেকে সৌদিতে শুরু হবে মহিমান্বিত এ মাস। আর চাঁদ না দেখা গেলে সোমবার রাতে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা রাখবেন সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মুসল্লিরা।
রমজানকে সামনে রেখে মক্কার ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এসব মসজিদ প্রস্তুত করেছে। প্রস্তুতির অংশ হিসেবে সবগুলো মসজিদ পরিষ্কার করা হয়েছে, কার্পেট বিছানো হয়েছে, সুগন্ধি ছিটানো হয়েছে এবং পুরুষ ও নারীদের নামাজের স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে বেশি মানুষ ওমরাহ পালনে মক্কায় আসেন। এই সময় কাবা প্রাঙ্গনে মুসল্লিদের ভিড় বাড়ে।
রমজান মাস শুরু হওয়ার আগেই সৌদির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদের মুয়াজ্জিন ও ইমামদের ক