মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের

ঢাকায় পৌঁছেছেন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

ঢাকায় এসে পৌছেছেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি। 

আজ সোমবার( ৫ ফেব্রুয়ারী  ) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বিমানযোগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় তাকে আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার নেতৃত্বে মাওলানা শামসুল আরেফিন খাঁন সাদী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, বারিধারার মাদরাসার মুহাদ্দিস মাওলানা জাবের কাসেমিসহ উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল তাকে অভ্যর্থনা জানান।

এসফরে তিনি জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, জামিয়া মাদানিয়া বারিধারা,  বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার,  জামিয়া শারইয়্যাহ মালিবাগ, তেজগাঁও রেলওয়ে মাদরাসা, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর, জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদরাসায় সহিহ বোখারীর শেষ সবক, দস্তারে ফজিলত ও নসিহত প্রদান করবেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি উপমহাদেশের আযাদি আন্দোলনের বীর মুজাহিদ, প্রখ্যাত হাদিস বিশারদ, শাইখুল আরব ওয়াল আজম, শায়খুল ইসলাম, আওলাদে রাসূল আল্লামা সাইয়িদ হোসাইন আহমদ মাদানী রহ- এর সুযোগ্য সাহেবজাদা। তিনি বর্তমানে ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস চেয়ারম্যান,  মক্কাভীত্তিক রাবেতায়ে আলমে ইসলামীর সদস্য।  মাজমায়ু খাদিমিল হারামাইনিশ শরীফাইনের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ