বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল ‘নবীজির সিরাত অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ কুমিল্লা জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ২ সেপ্টেম্বর ‘শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না’ চাঁদপুরের স্কুলশিক্ষার্থীদের নিয়ে বিশেষ সিরাত প্রতিযোগিতা চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, কী এর বিশেষত্ব সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫০

সাংবাদিক হাসানুল কাদিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্ন গণমাধ্যমে কাজ করা জ্যেষ্ঠ সাংবাদিক হাসানুল কাদির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হবিগঞ্জে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসানুল কাদিরের ছেলে যাকওয়ান এই তথ্য জানিয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ স্বজনদের রেখে গেছেন।

হাসানুল কাদির মাদরাসায় পড়াশোনা করলেও পরবর্তী সময়ে তিনি মূলধারার গণমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। সাপ্তাহিক মুসলিম জাহান ও মাসিক আদর্শন নারীতে তিনি পদায়ক হিসেবে কাজ করেছেন। দৈনিক ইনকিলাবের সম্পাদনা সহযোগী হিসেবেও কিছুদিন কাজ করেন। পরবর্তী সময়ে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক যায়যায়দিন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ডেসটিনিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। কিছু রিপোর্টের জন্য তিনি আলোচিত ও সমালোচিত হন।

বিভিন্ন সময় তিনি নিজেও গণমাধ্যম গড়ে তোলার চেষ্টা করেন। তবে সফল হননি। মাঝখানে পরশ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করলেও এর কার্যক্রম বেশিদিন স্থায়ী হয়নি। তিনি মিরপুরের মুসলিম বাজার মাদরাসায় কিছুদিন শিক্ষকতাও করেছেন।
এক পর্যায়ে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিয়েছেন। শেষ জীবনে তিনি ঢাকায় এসে কিছু একটা করার চেষ্টা করলেও অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি।

হাসানুল কাদিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। তবে তিনি শেষ জীবনে হবিগঞ্জে শ্বশুর বাড়ির এলাকায় থাকতেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন। কেউ কেউ তাকে নিয়ে স্মৃতিচারণও করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ