রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

‘মুশতাক গাজীনগরীর হত্যাকাণ্ড রাষ্ট্র ও নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী ৫৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জমিয়তের এক বিবৃতিতে বলা হয়, একজন আলেম, সংগঠক ও সমাজসেবকের মরদেহ পাওয়া যেভাবে জাতিকে হতবাক করেছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়। এটি রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতারও জ্বলন্ত প্রমাণ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিবৃতিতে বলেন, এই নির্মম হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতার অংশ। যারা ইসলামি নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে ভয় পায়, তারাই এমন কুকর্মে লিপ্ত হতে পারে।

তারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে  মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার,প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও আলেম-উলামা ও ইসলামপন্থী নেতাকর্মীদের নিরাপত্তা দিতে রাষ্ট্র নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।

শহীদ মাওলানার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ