বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

অতুলনীয় সম্পদ শ্বশুর আব্বাকে হারালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. মশিউর রহমান

আমার শ্বশুর জনাব ডা. মাহবুবে খোদা ছিলেন একজন পরহেজগার নেককার বান্দা। সবসময় সুন্নতের পাবন্দি করতেন। তিনি ছিলেন দিনাজপুর তাবলিগি মারকাজের একজন পুরনো সাথী। নফল এবাদতে তিনি ছিলেন আমাদের পরিবারে সবার থেকে এগিয়ে। হার হালতে মেসওয়াক করতেন, কোনোদিন আব্বাকে ব্রাশ করতে দেখি নাই, কোনোদিন তার দাঁতের সমস্যার কথা শুনিও নাই। 

হোটেল রেস্টুরেন্টের খাবার একদম পছন্দ করতেন না। চাকরিজীবনের বাইরে উনি প্র্যাকটিস করতেন না। এই সময়টা উনি দ্বীনি দাওয়াতের কাজে খরচ করতেন। প্রতিদিন তার তেলাওয়াতের ওজিফা ছিল। নিয়মিত তেলাওয়াতের অজিফা আদায় করতেন। তেলাওয়াতবিহীন এমন কোনোদিন অতিবাহিত হতে দেখিনি। প্রতিদিন বাদ এশা পরিবারে তালিম করতেন। চেহারা কালো করে কারো সাথে কথা বলতেন না। কারো মনে কষ্ট দিতেন না।

আমি আমার জীবনের সমস্ত বড় বড় সিদ্ধান্ত আমার শ্বশুর আব্বার সাথে পরামর্শ করে নিতাম।

আমরা এক অতুলনীয় সম্পদকে হারালাম।

মোটর সাইকেল চালাচ্ছিলেন এমতাবস্থায় গতকাল বাসের সাথে গুরুতর দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুনিয়া থেকে বিদায় নেন।

পেছনের সিটে আমার শাশুড়ি আম্মা ছিলেন। উনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পায়ের এবং চোয়ালের হাড় ভেঙে যায়।

আজ আব্বার জানাজ দাফন কাফনের পর  আম্মার অপারেশন দিনাজপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে। 

পরিশেষে শুধু আমার একটি জিজ্ঞাসা- আমরা কি কখনো নিরাপদ সড়ক এই দেশে পাব না?

মহান রব শ্বশুর আব্বাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমার শাশুড়ি আম্মাকে শেফায়ে কামেলা আযেলা দান করুন। আমিন।

লেখক: কনসালটেন্ট, খিদমাহ হাসপাতাল, খিলগাঁও, ঢাকা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ