বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

দারুল আরকাম মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু ! শিক্ষক সমিতির শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মো. সাখাওয়াত হোসেন||

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার দুই শিক্ষার্থী পানিতে পড়ে ডুবে মৃত্যুবরণ করেন। তারা দু'জনেই বরগুনার চর পাতাকাটা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র। শিক্ষার্থীদের মৃত্যুতে শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন এক বার্তায় শোক, দুঃখ ও মৃতদ্বয়ের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করে উক্ত চর পাতাকাটা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হাসানুল কবির বলেন, গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে সংবাদ পেয়ে আমি উক্ত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে আমি জানতে পারি।

তাদের উভয়ের গ্রাম-চর পাতাকাটা, ডাকঘর পরীর খাল, থানা ও জেলা বরগুনা। শিক্ষার্থীদ্বয় দু'জনেই প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো। এদের একজনের নাম- মো. ইয়াসিন (৮), পিতা- ক্বারী মো. রাসেল এবং অপরজন মো. জুনায়েদ (৭), পিতা- মোহাম্মদ সেন্টু মিয়া।

এবিষয়ে উক্ত মাদ্রাসার শিক্ষক হেড ইনচার্জ ও বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইবরাহীম জানান, "ওরা দু'জনেই একই সাথে চলাফেরা করতো। উভয় শিক্ষার্থী সকাল বেলা বাড়ি থেকে দারুল আরকাম মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। ক্লাসে যাওয়ার পূর্ব মুহূর্তে ওরা খাতা কলম বই গুছিয়ে ব্যাগে নিয়েছে।

ধারণা করা হচ্ছে, একজন পা ধুইতে গিয়ে বাড়ির পুকুরে পিছলে পড়ে যায়, অন্যজন তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে যায় । এতে দুজনেরই মৃত্যু হয়।"

ওদের বাড়িতে গিয়ে এসব বিষয় জানতে পারেন বলে মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইবরাহীম সাহেব জানান। বাদ যোহর তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এদিকে একই সাথে দুই শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে 'বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে শোক, দুঃখ প্রকাশ করে অভিভাবকগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সভাপতি মুফতি মো. জয়নুল আবেদীন।  

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ