রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

ফরিদপুরের ভাঙ্গায় বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে খালু বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে লাবিব (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২জুন) দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মৃত লোকমান শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার তার খালু বাড়ি উপজেলার চৌকিঘাটা গ্রামের হাসমত শেখের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে  সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে কুমার নদীতে গোসল করতে যায়। পরে  পরিবারের লোকজন  শিশুটিকে অর্ধ-ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে ভাঙ্গা উপজেলায় পর পর তিন দিনে তিনটি শিশুর মৃত্যু হল। অপর দুই শিশুর মধ্যে একজন উপজেলার আলগী ইউনিয়নের নাওড়া গ্রামে  মোটরসাইকেলের ধাক্কায় এবং  আরেকজন উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলিবেড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন আকনবাড়ি সংলগ্নে  রোডে বেপরোয়া অটোরিকশা চালকের অটো রিক্সার ধাক্কায় মৃত্যু হয়েছে। এতে করে ভাঙ্গার সচেতন মহলে এক আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ