বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

পানিতে ডুবে প্রাণ গেল জামিয়া ইমদাদিয়ার শিক্ষার্থীর 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাআজ ইবনে হোসেন (১৫) নামের অষ্টম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত মাআজ ইবনে হোসেন জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার মোফাজ্জল হোসেনের ছোট ছেলে। সে কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং জেলা শহরের পুরান থানা এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে বসবাস করত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে বন্ধুদের নিয়ে মাআজ ইবনে হোসেন ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে দুপুরে রেলওয়ে পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজির পর শুক্রবার বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাআজ ইবনে হোসেনের মরদেহ রেলওয়ের পুকুর থেকে উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন পুকুরের পানিতে ডুবে মাআজ ইবনে হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ