বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

হজ পালনে গিয়ে অসুস্থ হয়ে ১৮ বাংলাদেশি হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ৬২ জন বাংলাদেশি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানা গেছে। 

বুলেটিনে বলা হয়েছে, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ৬২ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ১৮ জন।

এ ছাড়া, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২০,৩৬৭টি।

বুলেটিনে আরও বলা হয়, হজে গিয়ে সৌদি আরবে সর্বমোট ৯ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী।  এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন।

এতে বলা হয়েছে, এ পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন সর্বমোট হজযাত্রী ৫২ হাজার ৬৯০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে হজযাত্রী ৪ হাজার ৫৮৩ জন এবাং বেসরকারি মাধ্যমে হজযাত্রী ৪৮ হাজার ১০৭ জন। 

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে।

সরকারি হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০, বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ