বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

৯ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র সাফওয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের চকরিয়ায় নিজ মাদরাসার সামনে থেকে নিখোঁজ হওয়ার নয় দিনেও সন্ধান মেলেনি মো. হোছাইন বিন ইয়ার মোহাম্মাদ সাফওয়ান (১৪) নামে এক শিক্ষার্থীর। তাকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজ সাফওয়ান পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের করিয়ার দিয়া গ্রামের ইয়ার মোহাম্মদের বড় ছেলে। চকরিয়া পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সবুজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে।

সাফওয়ানের বাবা ইয়ার মোহাম্মদ জানান, গত ৪ মে সকাল দশটার পর সাফওয়ানসহ পাঁচ বন্ধু মিলে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বানিয়ারচর মহিউচ্ছুন্নাহ মাদরাসার সামনে থেকে চট্টগ্রামের উদ্দেশে চলে যায়। সেখান থেকে চার দিন পর চার বন্ধু ফিরে আসে। তবে সাফওয়ান ফেরেনি এবং নয় দিন পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফিরে আসা সহপাঠীরা হলো- চকরিয়ার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার মৃত মনুর আলমের ছেলে মো. ফাহিম উদ্দিন (১৪), পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মো. তৌহিদ (১৪), মগনামা ইউনিয়নের মগনামা গ্রামের মো. নাহিদ (১৫) ও বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটার জাকের হোসেনের ছেলে মোশাররফ হোসেন (১৫)।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ