বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

মানিকগঞ্জের বর্ষীয়ান আলেম মুফতি আব্দুল মালেকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পশ্চিম মানিকগঞ্জের খ্যাতিমান আলেম শিবালয় উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালেক গত রাত ১২ টায় লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। আজ দুপুর ২ টায় উপজেলার দশচিড়া মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

মুফতি আব্দুল মালেক ১৯৬৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন বাঘুটিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। শিক্ষার হাতে খড়ি হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। সাটুরিয়ার হরগজ মাদরাসায় কিছু দিন লেখাপড়া করে ভর্তি হন ঢাকার বিখ্যাত দীনি শিক্ষাকেন্দ্র বড়কাটরা মাদরাসায়। ১৯৯৩-এ দাওরা শেষ করেন লালবাগ মাদরাসা থেকে। তার উস্তাদদের মধ্যে মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী রহ. মুফতি ফজলুল হক আমিনী রহ. এবং লালবাগের বর্তমান শূরা প্রধান মাওলানা আব্দুল হাই উল্লেখযোগ্য।

মুফতি আব্দুল মালেকের কর্মজীনের সূচনা হয় ঢাকার ইসলামবাগ মাদরাসায় খেদমতের মাধ্যমে। অতঃপর মানিকগঞ্জের বাস্তা আশ্রাফিয়া, গোবিন্দল জামিয়া রাশিদিয়া, ফাতেমা নবাব দারুল উলুম প্রভৃতি মাদরাসায় হাদিসের খেদমত আঞ্জাম দেন।

২০০২ সালে শিবালয় উপজেলা মসজিদে (বর্তমান মডেল মসজিদ) ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ইসলাম ও মুসলামানদের কল্যাণে কুফর শিরক এবং কুসংস্কারের বিরুদ্ধে কাজ করে গেছেন তিনি।

গত কয়েক বছর যাবত তিনি লিভার জনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত শনিবার হঠাৎ রক্তক্ষরণ শুরু হলে ঢাকার আসগর আলী হাসপাতালে আইসিওতে ভর্তি হন। কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরেন। গত রাত ১২ টায় নিজ বাস ভবনে রব্বে কারিমের কাছে যাত্রা করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও স্ত্রী রেখে যান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে মানিকগঞ্জের মুরব্বী আলেম মুফতি সাঈদ নুর বলেন, মাওলানা আব্দুল মালেক রহ. ছিলেন বিদগ্ধ কর্মঠ আলেমে দীন। তিনি অসংখ্য মাদরাসায় পড়িয়েছেন। বহু ছাত্র তার হাতে গড়ে ওঠেছে। এই ফেৎনাক্রান্ত সময়ে তার মত আলেমের উপস্থিতি এ-এলাকার জন্য রহমত স্বরূপ ছিল। তার চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হল তা পূরণ হবার নয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন। পরিবার পরিজনকে সবর করার তাওফিক দেন এবং তাদেরকে তার যোগ্য উত্তরসূরী হিসেবে কবুল করে নেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ