সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

প্রখ্যাত আলেম আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত আলেম শাইখুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা কবীর আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

নেতৃবৃন্দ শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী একদিকে যেমন ইলমে হাদিসের ওপর অগাধ পাণ্ডিত্য,অন্যদিকে নিভৃতচারিতা ও বুজুর্গিতে অতুলনীয় ছিলেন।
তিনি টানা ৭০ বছর ধরে দেশের সীমান্ত অঞ্চল সিলেটের জকিগঞ্জে নিভৃতে বসে হাদিস শরিফের দরস প্রদান করে গেছেন। বাংলাদেশে একাধারে এত দীর্ঘকাল হাদিসের দরস প্রদানের সৌভাগ্য আর কোনো শায়খুল হাদিসের হয়নি। তার শূন্যতা সহজে পূরণ হবে না।

আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ