সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

আল আযহারের বাংলাদেশি শিক্ষার্থী মাওলানা হাবিবুর রহমান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা হাবিবুর রহমান আজহারী

আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত,  মেধাবী তরুণ, পিএইচডি গবেষক, মাওলানা হাবিবুর রহমান আজহারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মিশরের রাজধানী কায়রোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ।

মরহুম হাবিবুর রহমানের জানাযা আজ বাদ জোহর আযহার মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর মিশরের আবুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাকবারায় দাফন সম্পন্ন করা হবে।

মাওলানা হাবিবুর রহমান আজহারী বাংলাদেশের বাগেরহাট জেলার সদর থানার অধীনস্থ হরিণখানা গ্রামে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ আবদুল হাকিম একজন অবসরপ্রাপ্প্ত পুলিশ অফিসার। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ