বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

জামিয়াতুল আবরারের উস্তাদ মাওলানা রফীকুল্লাহ আর নেই, জানাযা বাদ মাগরিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাওসার আইয়ুব ||

মোহাম্মদপুরে অবস্থিত জামিয়াতুল আবরার রাহমানিয়ার আদব বিভাগের প্রধান, সিদ্দিক বাজার মাদরাসার মুহাদ্দিস ও কাপ্তান বাজার মসজিদের খতিব মাওলানা রফীকুল্লাহ আলী আকবর আল মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টাই রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছ্নে মরহুমের জামাতা জুবায়ের আব্দুল্লাহ।

তিনি বলেন, হুজুর দীর্ঘদিন হাটের রোগে ভুগছিলেন। প্রায় সাত বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আজ সকালে বেশি ব্যথা অনুভব হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়েছিল সেখানে সাড়ে দশটার দিকে ইন্তেকাল করেন।

মরহুমের জানাযা বাদ মাগরিব জামিয়াতুল আবরারে অনুষ্ঠিত হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ