বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

আরজাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ তৈয়্যব ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মুহাম্মদ তৈয়্যব

|| আদিয়াত হাসান ||

রাজধানীর প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ তৈয়্যব ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৭ আগস্ট) জোহরের পর তিনি ইন্তেকাল করেছেন বলে জানান আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

জানা যায়, আজ এশার নামাজের পর আরজাবাদ মাদরাসা ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

মাওলানা মুহাম্মদ তৈয়্যব ছিলেন চাঁদপুরের কারী ইবরাহিম রহ. এর নাতনির ছেলে (পুতি)। পাশাপাশি আরজাবাদ মাদরাসার সাবেক মুহতামিম মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. এর বড় জামাতা এবং বর্তমান মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার ভগ্নিপতি।

ব্যক্তিগত জীবনে তার এক ছেলে ও দুই মেয়ে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

৯০ এর দশক থেকে তিনি জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার খেদমতে নিযুক্ত হোন। এছাড়া তিনি রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি মসজিদের খতিব হিসেবে নিয়োজিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ